1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি সমাধিস্থলে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী। তারেক রহমানের আগমনকে ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

এর আগে, দুপুর ২টা ৫২ মিনিটে তিনি নিজ বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন। জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তার।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে বেলা ১১টা ৪৩ মিনিটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।

বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথ সাধারণত আধা ঘণ্টার মধ্যেই অতিক্রম করা যায়। তবে তারেক রহমানের আগমনকে ঘিরে সড়কের দুই পাশে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামায় ওই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

শুধু দলীয় নেতাকর্মী নয়, ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখতে ও এই প্রত্যাবর্তনের সাক্ষী হতে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা যায়। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত পুরো পথই জনসমুদ্রে পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST