1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আ.লীগ সরকার করোনা সঙ্কটেও মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে বদ্ধপরিকর- ডাঃ মনসুর রহমান এমপি - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

আ.লীগ সরকার করোনা সঙ্কটেও মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে বদ্ধপরিকর- ডাঃ মনসুর রহমান এমপি

  • আপডেট করা হয়েছে সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান বলেছেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা ছিলো ভঙ্গুর। চিকিৎসার সরঞ্জামাদি সঙ্কটের পাশাপাশি চিকিৎসক সঙ্কট ছিলো প্রকট। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠণ করার পর চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। কেননা আওয়ামী লীগ সরকার দেশের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে বদ্ধপরিকর’।

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সহায়ক হিসেবে পালস অক্সিমিটার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে এ কথা বলেন প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান এমপি।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে স্বাস্থবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু, দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অশোক কুমার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় করোনাভাইরাস মোকাবিলায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ টি এবং পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ টি পালস অক্সিমিটার উপহার হিসেবে প্রদানের ঘোষণা দেন সাংসদ ডাঃ মনসুর রহমান।

পরে ইউএনও মহসীন মৃধা পালস অক্সিমিটার গুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবা খাতুনের নিকট হস্তান্তর করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST