1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরও পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরও পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে বিলম্ব এবং তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তৃতীয় দফায় স্থগিত করা হলো সাবেক প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনো দিনই উনাকে নেওয়া হবে।”
বিএনপির একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েক দিন ধরেই একই রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি তার স্বাস্থ্য ফ্লাই করার জন্য কতটা উপযোগী-এ বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
বিএনপির একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা ছিল, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা পুনঃনির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর ঢাকায় থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত হয় যাত্রা। পরে বিএনপি জানায়, সবকিছু ঠিক থাকলে শনিবার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে রোববার খালেদা জিয়া লন্ডন যেতে পারেন।
গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিমান কখন ছাড়বে তা সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলে সেদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর স্থানীয় মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্ত হন আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, চোখের সমস্যা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST