1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার বিকেলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।”

এর আগে মঙ্গলবার রাজনৈতিক কার্যক্রমে তার ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা মামলা প্রত্যাহারের পর বুধবার প্রথমবারের মতো দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি।

জি এম কাদের অভিযোগ করেন, তার ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “একজন দোষীর শাস্তি দিতে ১০ জন নির্দোষকে শাস্তি দেওয়া হচ্ছে। বাড়িঘর ও অফিসে আগুন, মামলা-হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

সম্প্রতি লাঙ্গল প্রতীক নিয়ে বিরোধের প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, “আমাদের লাঙ্গল অন্য কাউকে দিলে আমরা রাজপথে আন্দোলন করব। যারা ভূমিকা রাখতে পারবে, তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST