1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্যাবের প্রতিবাদ সভা - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্যাবের প্রতিবাদ সভা

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা করেছে ক্যাব।

রবিবার বিকেল ৩টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রাজশাহী জেলা কমিটি বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৬ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে একটি র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ভোক্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব আমাদের প্রতি বছর স্মরণ করিয়ে দেয়। বাজারে ভোক্তারা যেন প্রতারণা, কারসাজি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির শিকার না হন—সেই দাবি থেকেই এই দিবসের তাৎপর্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, দেশে এখনও অনেক অসাধু ব্যবসায়ী বিভিন্ন কৌশলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে।
বক্তারা আরও বলেন, সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে। এর ফলে সীমিত আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। ভোক্তার অধিকার শুধু পণ্য কেনার অধিকার নয়; বরং নিরাপদ, মানসম্মত এবং ন্যায্য দামে পণ্য পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। ভোক্তার অধিকার রক্ষা করা রাষ্ট্র, ব্যবসায়ী ও সমাজের সবার সম্মিলিত দায়িত্ব।
এসময় বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি বন্ধে কঠোর বাজার মনিটরিং জোরদার করা,
সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা,
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা,
এবং সাধারণ ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের ব্যবস্থা আরও শক্তিশালী করা।
বক্তারা বলেন, সরকার, প্রশাসন, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে একটি ন্যায়ভিত্তিক ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের অঙ্গীকার হোক। অন্যায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সবাই সোচ্চার হবো এবং একটি সুষ্ঠু বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লিয়াকত আলী, ক্যাব রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম মাসুদ এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST