
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫(দুর্গাপুর-পুঠিয়া আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বেসরকারি ফলাফলে বিভিন্ন কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট উৎসব বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনা।
এ আসনের দুই উপজেলার ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গাপুরের ৩৩ কেন্দ্রে ও পুঠিয়ার ১০ কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছে ৪৫ হাজার ৫৯৭ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়ায়েতের মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে ১৪ হাজার ৩০৩ ভোট পেয়েছে।
উল্লেখ্য, রাজশাহী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এখন প্রিসাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা চলছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন।