1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ময়লার স্তুপ ও দুর্গন্ধে জরাজীর্ণ রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর হাট - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ময়লার স্তুপ ও দুর্গন্ধে জরাজীর্ণ রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর হাট

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর হাট এখন ময়লার স্তুপ ও দুর্গন্ধে জরাজীর্ণ হয়ে পড়েছে। হাটের এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাধ্য হয়ে কেনাবেচা করছেন ক্রেতা ও বিক্রেতারা। ব্যবসায়ীরা অভিযোগ করছেন—হাট থেকে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় হলেও উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

মাংস বিক্রেতা মালেক আলী বলেন, ‘পাশেই ময়লার ভাগাড়। দুর্গন্ধে কেনাবেচা দূরের কথা, টিকে থাকাই দায় হয়ে গেছে। মাছ ও মাংস বাজারের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। মাছের পানি আর জবাই করা পশুর রক্ত জমে দুর্গন্ধে ভরে যায় চারপাশ। দীর্ঘদিন ধরে এভাবেই ব্যবসা করতে হচ্ছে।’

মাছ ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, ‘মাছ বাজারের পাশে এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শুকনো মৌসুমে কষ্ট করে কেনাবেচা করা গেলেও বর্ষায় দূষিত পানি ছড়িয়ে পড়ে সারা হাটজুড়ে। দূর্গন্ধ ও পোকামাকড়ের কারণে ক্রেতারা আর আসতে চায় না। কতবার বলেছি, কিন্তু হাট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’

ক্রেতা আসলাম বলেন, ‘বানেশ্বর হাটের পরিবেশ খুবই নোংরা। দুর্গন্ধের কারণে হাটে আসাই যায় না। চারপাশে শুধু ময়লার স্তুপ। শুনি হাট ৬ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। ব্যাংকেও নাকি ৯–১০ কোটি টাকা জমা আছে। তবু উন্নয়ন হয় না কেন বুঝি না।’
আরেক ক্রেতা সবুজ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে হাটের এ অবস্থা। শুকনো মৌসুমে কষ্ট করে বাজার করা গেলেও বর্ষায় হাট পানিতে তলিয়ে যায়। সঙ্গে দুর্গন্ধ আর পোকামাকড় মানুষের শরীরে ওঠে। এতে ব্যবসায় লোকসান হচ্ছে।’

বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান মতি বলেন, ‘আম, খেজুরের গুড়, সবজি, গরু-ছাগল ও গৃহস্থালি পণ্যের জন্য এই হাট বেশ পরিচিত। প্রতিবছর কয়েক কোটি টাকা দিয়ে হাটটি ইজারা নেওয়া হলেও কোনো নজরদারি নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।’
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম নুর হোসেন নির্ঝর বলেন, ‘হাটের নোংরা পরিবেশের অন্যতম কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকা। আমরা ইতোমধ্যে ড্রেনেজের উদ্যোগ নিয়েছি। অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে। হাটের ভেতরে সবজি, মাছ ও মাংসের পট্টিতে টিনশেড নির্মাণ এবং বন্ধ ড্রেনটি সংস্কারের পাশাপাশি অন্যান্য সমস্যার দ্রুত সমাধান করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST