
নিউজ ডেস্ক: আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠান দ্রুতই অনুষ্ঠিত হবে এবং এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পরে হবে না। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।