1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শহীদ এ,এইচ,এম কামারুজ্জামানের সমাধিতে রামেবির উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

শহীদ এ,এইচ,এম কামারুজ্জামানের সমাধিতে রামেবির উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

রামেক প্রতিনিধি 

জেলহত্যা দিবসে গভীর শোক আর শ্রদ্ধায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) জাতীয় চার নেতাকে স্মরণ করেছেন। এ দিবসটি উপলক্ষে আজ ০৩ নভেম্বর বুধবার রামেবি নানা কর্মসূচি পালন করছে। সকাল ১০টা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান, রামেবি’র উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ এবং জাতীয় নেতা শহিদ কামরুজ্জামানের কবরে, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এরপর সকাল ১১ টায় রামেবি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ,এইচ,এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার ধারাবাহিকতায় আড়াই মাসের মাথায় জাতীয় এই চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে ঘাতকরা। কারাগারের মতো কঠোর নিরাপত্তা প্রকোষ্ঠে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আনোয়ারুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (অ.হি.) ডা.মো: জাকির হোসেন খোন্দকার, পরিচালক (প. উ.) ইঞ্জিনিয়ার মো. সিরাজুম মুনীর, উপ—কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, উপ—পরিচালক (অ. হি) মো. আখতার হোসেন, সহকারী পরিচালক (অ. হি.) মো. মফিজ উদ্দিন, সহকারী পরিচালক (প. উ.) মো. আবুল আশরাফ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আমীর হোসেন, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসেন, মো. মেহেদী মাসুদ সানি, মো. আসাদুর রহমান, মো. গোলাম রহমান, মোসা. সীমা আক্তার, মোসা. সানজিদা হান্নান, মো. শরিফুল ইসলামসহ রামেবির সব পর্যায়ের কর্মকর্তা—কর্মচারী।

এছাড়া জেলহত্যা দিবস উপলক্ষে দুপুর ১ টায় দিকে রামেবির উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন করেন ও তাদের সাথে কুশলাদী বিনিময় করেন।

 

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST