1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের ব্যবধানে মা ও বাবাকে হারালেন কারাবন্দি দুই ভাই ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮)। গত ২১ ফেব্রুয়ারি মায়ের জানাজায় হাতকড়া পরে অংশ নেওয়ার রেশ কাটতে না কাটতেই তিনদিন পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্যারোলে মুক্তি নিয়ে পুলিশি পাহারায় বাবার জানাজাতেও তাদের অংশ নিতে হলো।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে তাদের বাবা নুর আহমদের জানাজা। এরপর স্থানীয় কবরস্থানে হয়েছে দাফন। যে মাঠে গত ২১ ফেব্রুয়ারি হয়েছে মা মোস্তফা বেগমের জানাজা। আর দাফনও হয়েছে একই কবরস্থানে।

জানা গেছে, ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। যে কারণে ৫ আগস্টের পর দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা হয়। এসব মামলায় দুজন প্রায় আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন।

গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদের মা মোস্তফা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে জানাজা ও দাফনে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় দুই ভাইকে।

পুলিশি পাহারায় বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখেন তারা। এরপর খাটিয়া কাঁধে তুলে দাফনের জন্য নিয়ে যান। এ সময় তাদের দুই হাতেই হাতকড়া ছিল। হাতকড়ার সঙ্গে দড়ি বেঁধে তা পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়। মায়ের জানাজায় হাতকড়া পরা অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর দুদিন পর গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) মারা যান তাদের বাবা নুর আহমদ। যথারীতি প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিতে এলাকায় যান দুই ভাই।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, আমরা পুলিশ ও সাংবাদিক উভয় সংকটে পড়েছি। মায়ের জানাজায় হাতকড়া থাকার ছবি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। আবার বাবার জানাজায় হাতকড়া দৃশ্যমান থাকলে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা। অথচ সাংবাদিকদের পেশাগত কারণে ছবি দরকার। আর হাতকড়ার ছবি যাতে গণমাধ্যমে না আসে সেই  যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST