
দুর্গাপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগে সাধারণ ভোটার ও এলাকার স্থানীয় কৃষকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার দিনব্যাপী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর বাজার, আলিপুর বাজার, গোপালপুর বাজার, পুরান তাহেরপুর, আলিয়াবাদ, ডাঙ্গাপাড়া ও পালশা এলাকার কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা জানান, কৃষিপণ্য ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ সুবিধা বৃদ্ধি, সার–বীজের সংকট নিরসন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতির কারণে মাওলানা মনজুর রহমানের প্রতি কৃষক ও সাধারণ ভোটারদের আস্থা দিনদিন বাড়ছে।
এ সময় উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ সোহরাব হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, শিবিরের সাবেক জেলা সভাপতি নুর আলম, ছাত্রশিবির জেলা সেক্রেটারি আব্দুর রব হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা মাওলানা মনজুর রহমান বলেন, “কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। এক্ষেত্রে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ শেষে স্থানীয় ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে বলেও জানান দলীয় নেতা-কর্মীরা।