1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আদালতে হাজির হয়ে ক্ষমা চাইলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আদালতে হাজির হয়ে ক্ষমা চাইলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে স্বশরীরে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন। মঙ্গলবার ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করলে আদালত তাকে ক্ষমা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেন।

আদালত সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৪ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়। মামলা নং সি.আর ৭৪/২০২০ (ভোলাহাট)। মামলাটি আমলে নিয়ে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য ভোলাহাট উপজেলা চেয়ারম্যানকে নির্দেশ দেন আদালত। আদালতের এই আদেশের পর তিন বার ধার্য তারিখ পার হলেও উপজেলা চেয়ারম্যান আদালতে প্রতিবেদন দাখিল করেননি কিংবা সময় প্রার্থণা করেননি। এর ফলে বাদী পক্ষ উল্লেখিত সময়ে আদালতে হাজির হয়ে হয়রানির শিকার হয়েছেন মর্মে আদালতের কাছে প্রতীয়মান হয়।

এ কারনে ২৯ নভেম্বর আদালত ভোলাহাট উপজেলা চেয়ারম্যানকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন। এই আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে স্বশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে আদালতের বিজ্ঞ বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এম হুমায়ুন কবীর আবেদন আমলে নিয়ে উপজেলা চেয়ারম্যানকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST