1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে র‌্যাবের হাতে দুই ভুয়া সাংবাদিক আটক - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে র‌্যাবের হাতে দুই ভুয়া সাংবাদিক আটক

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর কাটাখালির কাপাশিয়াতে টিভি চ্যানেল পরিচয় দিয়ে চানাচুর ফ্যাক্টরিতে ৫০ হাজার টাকা চাঁদা দাবির সময় র‍্যাবের হাতে দুই ভুয়া সাংবাদিক আটক হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো নগরীর শাহ মখদুদ থানার বড়বনগ্রাম নামুপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে রনি আহম্মেদ (২৬) ও দিনাজপুর জেলার কোতয়ালি থানার রামনগর গ্রামের মনোয়ার হোসেন মানুর ছেলে বখতিয়ার শাহরিয়ার নিলয় (১৯)।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাপাশিয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের আটক করা হয়।

জানা যায়, আটককৃতরা বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া গ্রামস্থ ‘‘ রশিদ চানাচুর ফ্যাক্টরীর’’ ভিতরে প্রবেশ করেই তাদের সঙ্গে থাকা মোবাইল দিয়ে এলোপাতাড়ি ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। এসময় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ফ্যাক্টরির মালিক আতিউল্লাহর সাথে খারাপ আচরণ করে।

একপর্যায়ে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ও ছবি তাদের নিজস্ব চ্যানেলে ছড়িয়ে দিয়ে চানাচুর ফ্যাক্টরীর গুণগত মান নিম্নমানের, অস্বাস্থ্যকর মর্মে তাদের নিজস্ব টিভি চ্যানেলে প্রচার করবে এবং কারখানা বন্ধসহ জেল খাটানোর ভয় দেখিয়ে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।

এই সময় র‌্যাব কে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় ও সাংবাদিকতার দুটি ভুয়া পরিচয় পত্র মোটরসাইকেলসহ বিভিন্ন সরজ্ঞমাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST