1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৬৮৭ বার পড়া হয়েছে
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়াল ৫৮ জন। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তা এবং একজন দমকল কর্মী রয়েছে। রাত ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচলাক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, এদিন হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯১ জনের নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে ছয়জনের পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে একজন সারদা পুলিশ একাডেমির শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার রয়েছেন। অন্যদের মধ্যে একজন দমকল কর্মী। তার বাড়ি নগরের কাশিয়াডাঙ্গা এলাকায়। আর অপর চারজনের মধ্যে দুইজন গোদাগাড়ীর ও দুইজন তানোরের।

এছাড়াও তিনদিন বন্ধ থাকার পর সোমবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এ ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষা হলেও ফলাফল এসেছে ২০ জনের। যার মধ্যে দুইজনের পজেটিভ।

নতুন আক্রান্ত দুইজনের মধ্যে একজন নাটোরের লালপুরের ৮ বছরের শিশু। আর অন্যজনের বাড়ি পাবনা সদরে। সন্ধ্যায় এ তথ্য জানান রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

তিনি বলেন, রাজশাহীতে দুইটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর একটি রাজশাহী মেডিকেল কলেজ ও আরেকটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ। কলেজের ল্যাবের পিসিআর মেশিনের সার্ভিসিংয়ের জন্য তিনদিন ধরে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি। তিনিদিন সোমবার ২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২০টি ফলাফল এসেছে। এর মধ্যে দুইটি পজেটিভ আর ১৮টি নেগেটিভ।

জানা গেছে, করোনায় আক্রান্ত নাটোরের লালপুরের ৮ বছর বয়সী শিশু ঢাকা ফেরত। এ নিয়ে নাটোর জেলায় আক্রান্তে সংখ্যা ৫৬ জন। ১০ জন সুস্থ্য হয়েছেন। একজন পরীক্ষার আগে মারা গেছেন।

অপরদিকে, পাবনায় নতুন করোনা শনাক্ত ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি পাবনা সদরের জুবলী ট্যাংক এলাকার বাসিন্দা এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৬ জনে। সুস্থ হয়েছে আটজন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST