1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারার শ্রীপুরে তৃনমূলের ভোটে সাংবাদিক জিল্লুর বিজয়ী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারার শ্রীপুরে তৃনমূলের ভোটে সাংবাদিক জিল্লুর বিজয়ী

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৭১০ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তৃণমূলের মতামতের ভিত্তিতে এবার চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রস্তুত করবে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে বাগমারা ডিগ্রী কলেজ মিলনায়তনে এক সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। একাধিক প্রার্থী থাকায় সমঝোতার মাধ্যমে প্রার্থী নির্বাচন না হওয়ায় ভোটের মধ্যে দিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনে ভোট প্রদান করেন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সকল সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

তৃণমূল নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে পরাজিত করে বিজয়ী হয়েছে তারুণ্যের অহংকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এমপি এনামুল হকের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান।

দীর্ঘদিন থেকে জিল্লুর রহমান শ্রীপুরবাসীর আস্থাভাজন হিসেবে উন্নয়ন মূলক কর্মকান্ড সংগঠিত করে চলেছেন। সাধারণ মানুষের ভালবাসায় জয়লাভ করেছেন বলে জানান জিল্লুর রহমান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। জিল্লুর রহমানকে তৃণমূল থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST