
পবা (রাজশাহী) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশু, একটি গাছ) স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার(১৪) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন। এ সময় বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি কে এইচ রানা শেখসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের পরিবেশ সবুজ রাখতে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়।







