1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পদ্মায় উদ্ধার অভিযান বন্ধ, খোঁজ নেই ভাই বনের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পদ্মায় উদ্ধার অভিযান বন্ধ, খোঁজ নেই ভাই বনের

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের এখনও খোঁজ মেলেনি । তাদের কোনো খোঁজ না পেয়ে রোববার বেলা  আড়াইটার দিকে ডুবুরি দলের অভিযান বন্ধ করেছে ফায়ার সার্ভিস। রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জাকির হোসেন বলেন, আমরা দু’দিন ধরে উদ্ধার অভিযান চালিয়েছি। কিন্তু দুঃখজনক কাউকে পাওয়া যায়নি। সেজন্য দুর্ঘটনা এলাকার অভিযান বন্ধ করা হয়েছে। আমরা নদীতে মাছ ধরা জেলেসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। তাদের বলেছি, কোথাও মরদেহ ভাসতে দেখলে আমাদের খবর দিতে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ছোট নৌকা। দুর্ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST