1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নির্বাচন সামনে রেখে জোট বড় করছে আ.লীগ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

নির্বাচন সামনে রেখে জোট বড় করছে আ.লীগ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

নির্বাচন সামনে রেখে নিজেদের পক্ষে জোট বড় করছে আওয়ামী লীগ। এরই মধ্যে সরকার-সমর্থক ছয়টি ইসলামী দল নিয়ে আত্মপ্রকাশ করেছে লিবারেল ইসলামী জোট। ২৯ মে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই জোটে যুক্ত হবে আরও আটটি নতুন দল।

ভোটের রাজনীতিতে জোরালো হয়ে উঠেছে জোটের ভূমিকা। সরকারের সঙ্গে জোটসঙ্গী হিসেবে আছে ১৪ দল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠন হয়েছে সরকারি দলের নতুন মিত্র জোট লিবারেল ইসলামী জোট।

এই জোটে আছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক পার্টি, আশেকানে আউলিয়া পরিষদ, বাংলাদেশ ওলামা মাশায়েখ এবং বাংলাদেশ ইসলামি ডেমোক্রেটিক লীগ এই ছয় দল। জোটের দলগুলোর মধ্যে ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’ নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার অপেক্ষায় আছে।

জোটের সঙ্গী শেরে বাংলা একে ফজলুল হকের দল কৃষক শ্রমিক পার্টির প্রধান শেরে বাংলার নাতনী ফরহানাজ আলম বলছেন, সরকারের উন্নয়ন এবং গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে একসাথে চলতে চান তারা। এর মাঝে কেউ ধর্মীয় মৌলবাদ ব্যবহার করতে চাইলে জোট ছেড়ে আসবেন বলে জানালেন ফারহানাজ হক। কৃষক শ্রমিক পার্টির এই নেতা বললেন, বিএনপি’র উচিত নৈরাজ্যর পথে না হেঁটে ভোটের মধ্য দিয়ে সংসদে যাওয়ার প্রক্রিয়ায় থাকা।

নতুন জোটে থাকা ইসলামী দলগুলোর মতে, তারা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে উদার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST