1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে আমগাছের ডালে ঝুলে যুবকের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে আমগাছের ডালে ঝুলে যুবকের মৃত্যু

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবক আমগাছের ডালে ঝুলে মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া মটপুকুরের পাশে একটি আমবাগানে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রকি (১৯), পিতা মৃত টিটো, চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা তিন বছর আগে সাপের কামড়ে মারা গেছেন। মা ছফুরা বেগম অন্যত্র বিবাহের পর বগুড়ায় বসবাস করছেন।

স্থানীয়রা জানিয়েছেন, রকি এলাকায় পাগলের ভান করে ঘুরে বেড়াতেন এবং রাতে মটপুকুরের ভিতরে ঘুমাতেন। শনিবার দুপুর ১২টার দিকে কিছু মানুষ তাকে এলাকায় ঘুরতে দেখেন। পরে বেলা ২টার দিকে চুনিয়াপাড়া মটপুকুরের পাশে একটি আমবাগানে আমগাছের ডালে ঝুলে থাকা অবস্থায় রকিকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST