1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে আধিপত্য বিস্তার করতে মাইকিং করে সংঘর্ষে নিহত ১, আটক ২ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

চারঘাটে আধিপত্য বিস্তার করতে মাইকিং করে সংঘর্ষে নিহত ১, আটক ২

  • আপডেট করা হয়েছে শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৬৫৭ বার পড়া হয়েছে
ছবি- প্রতিকী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে আধিপত্য বিস্তার করতে মাইকিং করে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। গ্রামবাসীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন দুই গ্রামের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময় বড় রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা করছেন স্থানীয়রা। গ্রাম দুটি হলো চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শিবপুর ও পাশের পুঠিয়া উপজেলার দীঘলকান্দি। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। দীঘলকান্দি গ্রামের দুই যুবককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

নিহত ব্যক্তির নাম রেজাউল ইসলাম (৫৫)। চারঘাটের শিবপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত হালিম উদ্দিন ওরফে হাকিম। শনিবার বেলা ৩টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ বক্স তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে চারঘাটের শলুয়া ইউনিয়নের শিবপুর এলাকার কয়েকজন যুবককে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেয় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের কয়েকজন যুবক। এনিয়ে দুই গ্রামবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে। এক পর্যায়ে মাইকিং করে দুই গ্রামবাসীর লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে চারঘাট ও পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এরপরও দুই গ্রামবাসী দুইপাশে মারমুখি অবস্থান নেয়। শনিবার সকাল থেকে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম জানান, দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনার ঘটনায় আপোষের উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সমঝোতা বৈঠক চলাকালীন দীঘলকান্দি গ্রামের আখতার আলীর ছেলে সবুজ আলী ও একই এলাকার আলী হোসেনের ছেলে আবু শামা দেশিয় অস্ত্র হাতে শিবপুর গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসহ সবুজ ও আবু শামাকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST