1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে শতাধিক পরিবার গৃহহীন, ফসলের ব্যাপক ক্ষতি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে শতাধিক পরিবার গৃহহীন, ফসলের ব্যাপক ক্ষতি

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে রাজশাহীর গোদাগাড়ীর নদী তীরবর্তী চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙন ও বন্যা দেখা দিয়েছে। চর আষাড়িয়াদহ, চর বয়ারমারী, চর নওসাড়া, চর দিয়ার মানিকচকসহ আশপাশের এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে ধান, পাটসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার।

স্থানীয়দের অভিযোগ, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন নতুন বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে ১নং চর বয়ারমারী গ্রামের বাবুর বাড়ি (পিতা আলম) সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে। একইসঙ্গে তার ৮ বিঘা ধানের জমিও নদী গিলে নিয়েছে। ৮নং চর নওসাড়া ও ২নং চর দিয়ার মানিকচক পশ্চিমপাড়ার পরিস্থিতিও একই রকম।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। ধান ও পাট পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। গবাদিপশু হারানো ও আবাদি জমি নষ্ট হওয়ায় অনেক পরিবার ভবিষ্যতের জীবিকা নিয়ে শঙ্কায় রয়েছে।

ভাঙনের ভয় ও পানিবন্দি পরিস্থিতি সহ্য করতে না পেরে অনেক পরিবার গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গোদাগাড়ীর অভ্যন্তরীণ গ্রামগুলোতে চলে গেছে। সেখানে তারা আত্মীয়স্বজনের বাড়ি বা অস্থায়ী আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় বাসিন্দা মো. তাহিরুল ইসলাম বলেন, প্রতিদিনই নদী গিলে খাচ্ছে আমাদের জমি-বাড়ি। আজ যেখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো কয়েকদিন পর সেটিও থাকবে না। সরকারি সহযোগিতা না পেলে আমরা কোথায় যাব জানি না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আসরাফুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ চর এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকাভুক্তদের মধ্যে সহায়তা প্রদান করা হবে।

উপবিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এসডি রাশেদুল ইসলাম বলেন, রবিবার পানি বিপৎসীমার নিচে ৩১ সেন্টিমিটার থাকলেও সোমবার তা ১২ সেন্টিমিটার ও মঙ্গলবার ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং অস্থায়ীভাবে ত্রাণ বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, পদ্মা নদীর তীরবর্তী এসব চরাঞ্চল প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে বন্যা ও ভাঙনের কবলে পড়ে। তবে এবারের ভাঙনের তীব্রতা ও ক্ষতির পরিমাণ অন্যান বছরের তুলনায় বেশি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST