1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
এমপি আয়েনের এপিএস পরিচয়ে টাকা দাবি, ৬০ হাজার টাকা খোয়ালেন জেলা আ.লীগ নেতা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

এমপি আয়েনের এপিএস পরিচয়ে টাকা দাবি, ৬০ হাজার টাকা খোয়ালেন জেলা আ.লীগ নেতা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের এপিএস (ব্যাক্তিগত সহকারী) পরিচয় দিয়ে ফোনে টাকা দাবি করা হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকারের কাছে। আধাঘণ্টার মধ্যে ৬০ হাজার টাকা পাঠিয়ে দেন প্রদ্যুত কুমার। পরে জানতে পারেন প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন প্রদ্যুত কুমার। চাঞ্চল্যকর এই ঘটনাটি সপ্তাহ খানেক আগে ঘটলেও রহস্যজনক কারনে ধামাচাপা দেয়া হয়।

সূত্রে জানা গেছে, একটি প্রজেক্ট পাস করে দেয়ার জন্য গোপনে তদবির করছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার। সপ্তাহ খানেক আগে প্রতারক চক্রের সদস্যরা রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের ব্যাক্তিগত সহকারী পরিচয় দিয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমারের কাছে ফোন দেন। একটি প্রজেক্ট পাস করে দেয়ার নাম করে জরুরি ভাবে ৯০ হাজার টাকা দাবি করেন। ফোন পেয়ে প্রদ্যুত কুমার দুর্গাপুর সদরের একজন বিকাশের এজেন্টের কাছে গিয়ে পৃথক ৩টি নম্বরে ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। পরে বুঝতে পারেন তিনি প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন। ঘটনাটি ধামাচাপা দিতে কাউকে কিছু জানাননি প্রদ্যুত কুমার।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার ব্যস্ততার অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যান এবং ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST