
নিউজ ডেস্ক: দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পটুয়াখালীর নতুন ডিসি হয়েছেন।
বর্তমান পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি হয়েছেন।
মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজ কুড়িগ্রামের ডিসি পদে যোগ দেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুরের ডিসি হিসেবে দায়িত্ব নেবেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোণার ডিসি হয়েছেন।
কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমান খুলনার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
ফলে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনাতে নতুন ডিসি দায়িত্ব নিতে যাচ্ছেন।







