1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জ রতনকান্দিতে অস্বচ্ছল ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সিরাজগঞ্জ রতনকান্দিতে অস্বচ্ছল ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৬ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

নারীর উন্নয়ন ও সক্ষমতা আনয়নে রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উপলক্ষে আলোচনা সভা রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্তরে ১ নং রতনকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি -৩ প্রকল্পের অর্থায়নে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – স্থানীয় সরকারের উপপরিচালক ( উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি বলেন – জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শিক্ষার মান উন্নয়ন, বিনা মুল্যে বই বিতরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। দুর-দুরান্তের শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা তরান্বিত ও নিয়মিত ক্লাসে উপস্থিতির আগ্রহ বাড়াতে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়। তিনি আরো বলেন- বাল্য বিয়ে বন্ধসহ জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ বাধ্যতামুলক অন্যথায় সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার কথা উল্লেখ করেন তিনি। এ সময় বিনামুল্যে শিশু জন্ম নিবন্ধন সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক প্রদীপ কমার পোদ্দার,ইউপি সদস্য কেএম হারুনার রশিদ ও মোর্শেদা খাতুন কেয়া। অনুষ্ঠানে ইউপি সচিব জুবায়ের ইসলাম,ইউপি সদস্য মো. আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, রিপন মিয়া, মোতাহার হোসেন,আইনাল হক, মোছা. লাবনী খাতুন, মোছা, ভানু খাতুনসহ শিক্ষার্থী, অভিভাবক,শিক্ষকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য হ্যদয় খান আলিম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST