
নিজস্ব প্রতিবেদক : সবমিলিয়ে ৪০ তম ক্যাডেট ব্যাচের ৩১৩ প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলাবিরোধী আচরণের কারণে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ।
পুলিশের ৩১৩ জন শিক্ষানবিশ উপপরিদর্শককে (এসআই) প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্ট এই নির্দেশ দেন।
এর আগে গত ২১ অক্টোবরে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয় তাদের।
এরপর গত ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। সবশেষ গেল ১৮ নভেম্বর প্রশিক্ষণরত আরো তিন উপপরিদর্শককে (এসআই) চাকরি থেকে বরখাস্ত করা হয়।
সবমিলিয়ে এই ব্যাচের ৩১৩ প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলাবিরোধী আচরণের কারণে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ।







