1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শরীয়তপুর -জাজিরায় ছাত্রলীগ নেতার বাড়িতে প্রেমিকার অনশন - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

শরীয়তপুর -জাজিরায় ছাত্রলীগ নেতার বাড়িতে প্রেমিকার অনশন

  • আপডেট করা হয়েছে শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বিয়ের দাবিতে বিকেনগর বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার ছাত্রলীগের একাংশের সভাপতি সুমন মাদবর (২৮) বাড়িতে তার প্রেমিকা অনশনে।

শুক্রবার (৬জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবাহান্দি গ্রামের আলতাফ মাদবরের ছেলে সুমন মাদবরের বাড়িতে অনশনে অবস্থান নেয় ওই তরুণী।তরুণী তৃষা মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ফকির কান্দি গ্রামের বাসিন্দা মো.মোনসের খাঁর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে প্রেমিক বিকেনগর বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার ছাত্রলীগের একাংশের সভাপতি সুমন মাদবরের সঙ্গে তৃষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে প্রেমিক সুমন মাদবর ঐ তরুণীর বাড়িতে কয়েকবার বেড়াতেও গিয়েছিল। পরে ওই তরুণীর বাবা-মাকে বিয়ের আশ্বাস দেন, এক পর্যায়ে বিয়ের কথা বলতেই প্রেমিক বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে ওই তরুণী কোনো উপায় না পেয়ে শুক্রবার থেকে সুমনের বাড়িতে এসে অনশন শুরু করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তরুণী তৃষা বলেন, দীর্ঘ ২ বছর ধরে আমাদের দুজনের প্রেমের সম্পর্ক। আমার পরিবার ও সমাজের সবাই জানে সুমনের সঙ্গে আমার বিয়ে ঠিক। আমার সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক ও হয়েছে। সুমন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বিয়ে করছে না। বাড়িতে ফিরে যাওয়ার কোনো পথ নেই আমার। বিয়ে না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল জানান, আমরা খবরটি পেয়েছি এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST