1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রামগঞ্জে ৪বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার : সৎ মা আটক - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রামগঞ্জে ৪বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার : সৎ মা আটক

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ ৪বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় হত্যার অভিযোগে সৎ মা কোহিনুর বেগমকে আটক করা হয়।

আজ (২৯ আগস্ট) সোমবার, বিকাল সাড়ে ৫টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির কোহিনুর বেগমের বাবার ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চর জিয়া নগর সৈয়াল বাড়ি হাবীবুল্লাহ ছেলে গত চারপাঁচ দিন আগে তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এর পর অনেক খোঁজাখুজির পর না পাওয়াতে রবিবার (২৮ আগস্ট) হাজীগঞ্জ থানার হাবীবুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন।

সূত্রে জানা যায়, সৎ মা কোহিনুর বেগম সুকৌশলে তার স্বামীর আগের সংসারের ছেলে আহম্মদ শাহ কে তার বাবার বাড়িতে নিয়ে আসে। এর পর তার বাবার বসতঘরে শিশু আহম্মদকে হত্যা করে পুতে রেখে স্বামীর বাড়িতে চলে যায়। এরপর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন স্থানীয় প্রশাসনকে অবগত করেন।

সহকারী পুলিশ সুপার (সার্কেল রামগঞ্জ) মোঃ শেখ সাদি বলেন, ঘটনাস্থল থেকে মাকে গ্রেফতার করা হয়েছে। শিশুর বাবা হাবীবুল্লাহ ও বোনদেরকে থানায় নিয়ে আসা হয়। শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST