1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাবিতে ঈদুল আজহা ছুটি ১৫ দিন, খোলা থাকছে হল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাবিতে ঈদুল আজহা ছুটি ১৫ দিন, খোলা থাকছে হল

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৬১৪ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এবার ঈদে খোলা থাকছে আবাসিক হলসমূহ।

শনিবার (২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল তথ্যটি নিশ্চিত করেছেন।

এ আহ্বায়ক জানান, প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় প্রসঙ্গক্রমে হল খোলা রাখা না রাখার বিষয়টি নিয়ে আলোচনা কালে এবছর হল খোলা রাখার কথা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আগামীকাল অফিসিয়ালি বিষয়টি জানানো হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী ৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে একাডেমিক কার্যক্রম ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও ২২, ২৩ জুলাই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৪ জুলাই থেকে শুরু হবে একাডেমিক ক্লাস-পরীক্ষা কার্যক্রম।

উল্লেখ্য, মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বাংলাদেশে ধর্মীয় এ উৎসবটি আগামী ১০ জুলাই পালিত হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST