1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে মৃত বৃদ্ধার পরিচয় সনাক্ত করলেন পিবিআই - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে মৃত বৃদ্ধার পরিচয় সনাক্ত করলেন পিবিআই

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে উদ্ধারকৃত বৃদ্ধার মরদেহের পরিচয় সনাক্ত করলেন পিবিআই। শুক্রবার সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর পিবিআই রাজশাহীর ক্রাইম সিনের একটি টিম মৃত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ গ্রহণ করে পরিচয় সনাক্ত করেন।
রাজশাহীর পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) এর তথ্য অনুযায়ী, মৃত বৃদ্ধার বাড়ি ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের ছয়জদ্দিন বেপারির মেয়ে সূর্য বেগম ওরফে হেলেনা।
জানা যায়, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো আঘাতের চিহ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ঘটনাস্থলেi পিবিআই ক্রাইম সিনের একটি টিম গিয়ে বৃদ্ধার আঙ্গুলের ছাপসহ কিছু গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করেন। পরে তারা তথ্য প্রযুক্তির বিশেষ সহযোগিতা নিয়ে তার পরিচয় বের করেন ও পরিবারের সদস্যদের লাশ নেওয়ার জন্য খবর দেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, মৃত বৃদ্ধার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST