1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ‘ভণ্ড পীর-ফকিরদের’ কার্যক্রম বন্ধের দাবি মুসল্লিদের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ‘ভণ্ড পীর-ফকিরদের’ কার্যক্রম বন্ধের দাবি মুসল্লিদের

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় ‘ভণ্ড পীর-ফকিরদের’ সমাজ ও শরিয়তবিরোধী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উলামায়ে কেরাম ও মুসল্লিরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার বায়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বায়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে মাওলানা ইমরান উদ্দীন বলেন, “পবার চন্দ্রপুকুর গ্রামে হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফের আড়ালে গাঁজার আড্ডা বসানো হতো। খবর পেয়ে দেড় শতাধিক তৌহিদী জনতা সেখানে গিয়ে তা ভেঙে দেয়। আমরা মসজিদ বা মাজারের বিরুদ্ধে নই, তবে যেখানে অপকর্ম হবে, সেখানেই প্রতিবাদ জানানো হবে।”

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ভণ্ড পীরদের বিরুদ্ধে আন্দোলন হলে নিরপরাধ আলেম-ওলামাদের গ্রেপ্তার করা হয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলেম-ওলামাদের হয়রানি বন্ধ করতে হবে।

দারুল উলুম আন নাজমুস সাকিব মাদ্রাসার পরিচালক আবু জাফর বলেন, “ইসলামে কোনো ভ্রান্ত মতবাদ বা কুসংস্কারের স্থান নেই। সমাজে নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তি বৃদ্ধির পেছনে এসব ভণ্ড আস্তানার বড় ভূমিকা রয়েছে। তারা গোপনে মাদক ও অসামাজিক কার্যকলাপের আসর বসায়, আবার প্রকাশ্যে ধর্মের দোহাই দেয়। মুসল্লিরা আজ মাঠে নেমেছে এ কারণেই।”

তিনি আরও বলেন, পবা উপজেলাসহ দেশের সর্বত্র ভণ্ড পীর-ফকিরদের কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বড়গাছী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা এবং মাদানী মাদ্রাসার প্রধান হযরত মাওলানা মোহাম্মদ আলী। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এর আগে গেল শুক্রবার জুমার নামাজের পর পবার বড়গাছী ইউনিয়নের চন্দ্রপুকুর গ্রামে ওই খানকায় হামলা চালান তৌহিদী জনতা। পুলিশের সামনেই হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেননি খানকার ‘পীর’ আজিজুর রহমান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST