1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে পর্দার আড়ালে জমজমাট ঈদের বাজার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে পর্দার আড়ালে জমজমাট ঈদের বাজার

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৮ মে, ২০২০
  • ৮৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত আছে। সবখানেই সামাজিক দূরত্ব মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু এই সিদ্ধান্ত উপেক্ষা করে জমে উঠেছে নগরীর আরডিএ মার্কেটের কেনাবেচা। পর্দার আড়ালে ঈদের কাপড় বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন এই মার্কেটের ব্যবসায়ীরা। সেখানে প্রচ- ভিড়। সাধারণ ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়ছেন ঈদের জামা-কাপড়সহ বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে।

মার্কেটটিতে সামাজিক দূরত্বের কিছুই মানা হচ্ছে না। প্রধান ফটকে পর্দা টানিয়ে গলিপথের পথগুলো দিয়ে মার্কেটে যাওয়া-আসা হচ্ছে ক্রেতাদের। ভিতরে খোলা সব দোকান। আরডিএ মার্কেটসহ অন্যান্য মার্কেট খোলা হবে কিনা তা নিয়েই গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। সামজিক নিরাপত্তার কথা চিন্তা করে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেন।

এরপর শুক্রবার সিদ্ধান্ত হয় ঈদের আগে নগরীর কোনো মার্কেট খোলা হবে না। কিন্তু পরের দিন শনিবার দেখা যায় ভিন্ন চিত্র। আরডিএ মার্কেট বন্ধ থাকার বদলে পর্দার আড়ালে জমজমাট কেনাবেচা চলছে।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকান খুলে বসে আছেন তারা। যখনই প্রশাসনের কেউ মার্কেটের ভিতরে যাচ্ছেন তখনই তারা বন্ধ করে দিচ্ছেন। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা চলে গেলে আবারও দোকান খুলে জিনিসপত্র বিক্রি করছেন তারা। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, দোকান খুলে রাখা কিংবা বন্ধ রাখা এটাতো সরকারি সিদ্ধান্ত। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দোকান অল্প পরিসরে খুলে রাখার সিদ্ধান্ত আছে।

তবে রাজশাহীতে ব্যবসায়ী নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন খুলবেন না। তারপরেও মার্কেট খুলেছে। জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘রাজশাহীতে মার্কেট খুলে রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়েছিল। তারপরেও ব্যবসায়ীরা সিদ্ধান্ত মানছেন না। এমনকি সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST