1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মোহনপুর মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন না করায় উত্তেজনা, প্রতিষ্ঠান তালাবদ্ধ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মোহনপুর মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন না করায় উত্তেজনা, প্রতিষ্ঠান তালাবদ্ধ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

রাজিব খাঁন, মোহনপুর থেকে : রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়নের মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন না করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা একত্রিত হয়ে বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দেন।

এলাকাবাসী অভিযোগ করেন, বিদ্যালয়টিতে জাতীয় দিবসসহ রাষ্ট্রীয় কোনো নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা হয় না। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, অবহেলা এবং ঠিকমতো পাঠদান না করার অভিযোগও তোলেন তারা।

অভিযোগে আরও বলা হয়, এসব বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলতে গেলে উল্টো তাদের ওপর হামলা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে ক্ষোভ থাকলেও কোনো সমাধান হয়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে নির্মিত হলেও দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয়নি। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়টি বর্তমানে মাদকের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং এলাকার কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধেই অবস্থান নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গ্রামের অভিভাবক ও সচেতন মানুষ একত্রিত হয়ে বিদ্যালয়ে তালা দেন। এ সময় এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান, বিদ্যালয়টি সঠিক নিয়মে পরিচালনা, শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এলাকাবাসী আরও জানান, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি খুলতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST