1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মামলা দিয়ে যদি কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে-শয়ে, হাজারে হাজারে আসামি করা হয়েছে এ রকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন…হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে। কিছু সুবিধাবাদী শ্রেণি… এরকম কিছু আমাদের নজরে এসেছে।
‘এগুলো যাচাই-বাছাই করে আমরা ফাইন্ড আউট (খুঁজে বের) করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’
মন্ত্রী বলেন, যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে সেগুলোর মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে৷ আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে৷ অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই৷ রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা আমরা যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি৷ এটার যাতে অপব্যবহার না হয় সেটা যাচাই-বাছাই করে কী করা যায় দেখবো।

এরআগে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST