1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ভূমি প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে অফিসে অনুপস্থিত দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ভূমি প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে অফিসে অনুপস্থিত দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলি

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের আকস্মিক পরিদর্শনকালে অফিসে অনুপস্থিত দুই কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেন।

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুককে আড়াইহাজারে এবং অফিস সহকারী জান্নাতী আক্তারকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যথাসময়ে অফিসে উপস্থিত না থাকায় গতকাল বুধবার রাতে দুই কর্মকর্তাসহ তিনজনকে বদলি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সকাল ৯টার দিকে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান। এ সময় তিনি নির্ধারিত সময়ে অফিস তালাবদ্ধ দেখতে পান এবং কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত পেয়ে আধা ঘণ্টা বারান্দার চেয়ারে বসে থাকেন। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল উপস্থিত সাংবাদিকদের বলেন, সকাল ৯টায় অফিস খোলার কথা, কিন্তু পৌনে ১০টার সময় একজন কর্মকর্তা ও ১০টার পরে আরেকজন আসেন। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST