1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বেলকুচিতে ২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

বেলকুচিতে ২৫শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

কায়েস কাওছার সিরাজগঞ্জ প্রতিনিধিঃজয়বাংলা শ্লোগান কোন ব্যাক্তিগত কোন দলের শ্লোগান নয় এটা মুক্তিযুদ্ধের শ্লোগান, তাই জয়বাংলা শ্লোগানকে ঘৃনিত চোখে দেখার কিছু নেই। এমন মন্তব্য করে ২৫শে মার্চ গনহত্যা দিবসে মুক্তি যুদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।

তিনি বলেন দেশ স্বাধীন করতে আমরা জয়বাংলা শ্লোগান দিয়েছি, আর মুক্তি যোদ্ধা সব দলেই আছে তাই আওয়ামিলীগ ও বিএনপি সব দলেরই এই শ্লোগান।
তিনি আরও বলেন বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান এতে কোন দ্বিমত নেই।আওয়ামিলীগকে এটা মেনে নিতেই হবে, তবে তিনি বঙ্গবন্ধুর নির্দেশেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা যেমন সত্য স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান এটাও সত্য।

সোমবার সকালে বেলকুচি উপজেলা হলরুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ভূমি কমিশনার শিবানী সরকার।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।
বেলকুচি থানা এসআই নিয়ামুল হক, ইসলামি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, তথ্য সেবা কর্মকর্তা শাপলা আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST