1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বিজয় দিবসে রাজশাহীতে জামায়াত যুব বিভাগের সমাবেশ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বিজয় দিবসে রাজশাহীতে জামায়াত যুব বিভাগের সমাবেশ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগরের উদ্যোগে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বাটার মোড়ে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রায় ৫৫০ থেকে ৬০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর এবং রাজশাহী-২ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী। এছাড়া উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর; জসিম উদ্দিন সরকার, সাংগঠনিক সেক্রেটারি; মোঃ সালাউদ্দিন, সেক্রেটারি, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর এবং হাফেজ মোঃ নুরুজ্জামান, সাবেক সভাপতি, ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সমাবেশে বক্তারা বলেন, আজকের এই মহান বিজয়ের দিনটি লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত ও অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। লাখো জনতার আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তার প্রকৃত প্রতিফলন এখনো জাতি দেখতে পায়নি। তারা আগামী জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ কার্যকর করে সেই সনদের আলোকে নির্বাচন দেওয়ার দাবি জানান।

সমাবেশে বিএনপির সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, একটি মহল ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে হাদীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি র‍্যালি বাটার মোড় থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, কুমারপাড়া মোড় হয়ে পুনরায় জিরো পয়েন্ট ও মনি চত্ত্বর প্রদক্ষিণ করে আবার বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রাখা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST