1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় আনসার ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর পবিত্র ঈদুল আযহার ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী। রোববার (২৪ মে ২০২৬) বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির উপজেলা কমান্ডারসহ ৬৪ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই উপহার প্রদান করা হয়।

মহাপরিচালকের পক্ষ থেকে, বাঘা উপজেলা আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার ঈদ উপহার বিতরণ করেন। উপহার বিতরণকালে সত্যজিৎ কুমার সরকার বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাঠপর্যায়ে কর্মরত ভিডিপি সদস্যদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির জন্যই মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সততার মনোভাব থাকতে হবে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।”
উপস্থিত ছিলেন-উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, থানা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেন সহ ওয়ার্ড দলনেতা সোহেল রানা, আলমগীর, বিপুল, মতিউর, রায়হান,জুয়েল, বজলু,আশরাফুল, হামিদ মিঞা, রুহুল আমিন, মতিউর, আসাদুজ্জামান, রায়হান, মহিদুল,ওবায়দুল্লাহ, বিদ্যুৎ, ওয়ার্ড দলনেত্রী লাবনী রানি, পলি, চম্পা, মহিমা, লাইলি, জোৎস্না প্রমুখ ।
উল্লেখ্য, বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, সেমাই, লাচ্ছা,গুড়া দুধ,সুজি, লুডুস, চিনি ও সয়াবিন তেল। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং এ ধারা আগামীতেও চলমান রাখার জন্য অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST