1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বর্তমান সরকারের আমলে একটি মানুষও গৃহহীন থাকবেনা- ডাঃ মনসুর রহমান এমপি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বর্তমান সরকারের আমলে একটি মানুষও গৃহহীন থাকবেনা- ডাঃ মনসুর রহমান এমপি

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৮৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা করছে তা শুধু দেশেই সীমাবদ্ধ না বহির্বিশ্বেও জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে। একটা সরকার কতটা আন্তরিক হলে সাধারণ মানুষের জন্য ভাবেন তা আর বলার অপেক্ষা রাখেনা।

একযোগে দেশের প্রায় ৭০ হাজার গৃহহীন মানুষকে ঘর প্রদানের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা শুধু দেশেই নয়, বিশ্বের কাছেও একটি রোল মডেল হয়ে থাকলো। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে দেশে একটি মানুষও গৃহহীন থাকবেনা।

এ জন্য আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে। শনিবার সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্ননীড়ের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী ও (ভূমি) শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা মসিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST