1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ফের গুলি এসে পড়ল বাংলাদেশে, আতঙ্কে স্থানীয়রা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ফের গুলি এসে পড়ল বাংলাদেশে, আতঙ্কে স্থানীয়রা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্ক:

ফের মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু ঘোনার পাড়া এলাকায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের ৩৪ থেকে ৩৫ নাম্বার পিলারের মধ্যভাগে শূন্যরেখার অভ্যন্তর মেদির বড়গোদা নামক জায়গায় পড়ে বুলেটটি।

নাম প্রকাশে অনিচ্ছুক কোনার পাড়ার সিএনজি ড্রাইভারের স্ত্রী বলেন, আছরের নামাজের পরপর ওপার থেকে একটি বুলেট এসে আমার বাড়ির ওঠানে পড়ে। এমতাবস্থায় আমার ছেলে-মেয়েসহ পাড়া-প্রতিবেশিরা নিজ নিজ বাড়ির ভিতরে অবস্থান করি এবং টহলরত বিজিবিকে খবর দিলে তারা এসে বুলেট নিয়ে যায়।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এলাকায় বসবাসরত সবাইকে সতর্ক অবস্হায় থাকতে বলা হয়েছে। বিজিবির টহল অব্যাহত রয়েছে বলেও জানান এই জনপ্রতিনিধি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST