
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী পুঠিয়াতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী ৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বেলপুকুর ইউনিয়নের জয়পুর বাজার, জামিরা হাট ডিসির মোড় বেলপুকুর বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেন তিনি। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।
যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।
দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য মোস্তাক আহমেদ মোস্তাক, সদস্য মাজেদুর হক, বিএনপি নেতা গোলাম আজম, ইউনুস আলি, ছাত্রনেতা জুয়েল, জনি প্রমুখ।







