
নিজস্ব প্রতিবেদক : “আমার দেশ, আমার মাটি—গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পত্নীতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (২৮ জুন) পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর কৃষক দলের আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় রোড ডিভাইডারে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা।
বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি এবং জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, কৃষক দল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান পরিবেশ সংরক্ষণে বনায়নের উদ্যোগ নিয়েছিলেন। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্রনায়ক।







