1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

নাটোরে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু

  • আপডেট করা হয়েছে রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি গোলাপ গাউস

নাটোর, ১ জানুয়ারি, ২০২৩ আজ থেকে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে যাচ্ছে ৩৭ লাখ বই।

সকাল দশটায় নাটোর সরকারি বালক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলশ সুপার মোঃ সাইফুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন। অতিথিবৃন্দ পরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমে যোগদান করেন।

প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের বড়হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উপস্থিত হন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন জানান, জেলার ৪৭০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুই লক্ষাধিক শিক্ষার্থীর হাতে ২৯ লক্ষ ৪০ হাজার বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হলো আজ থেকে। এরমধ্যে ব্রেইল পদ্ধতি, ইংরেজী ভার্সন, এবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনালসহ ষষ্ট থেকে দশম শ্রেণীর বই রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে প্রায় আট লক্ষ বই।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST