
নাটোর প্রতিনিধি গোলাম গাউস
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগ নাটোর জেলা শাখার পৃথক দুথটি কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে সদর হাসপাতাল চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু স্বাক্ষরে অনুমোদনকৃত কমিটির সভাপতি পদে সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করা হয়েছে। গত ৭ জানুয়ারি জেলা শ্রমিকলীগের সম্মেলনের পর তৃণমুলের মতামতের ভিত্তিতে জেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সুপারিশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাদের নাম ঘোষণা করেন।
অপরদিকে, গতকাল শনিবার জাতীয় শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত পত্রে জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক রেজাউল চৌধুরীসহ জাতীয় শ্রমিক লীগের ৭১ সদস্য বিশিষ্ট নাটোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের অনুমোদনকৃত ফেসবুকে প্রচারের মাধ্যমে সভাপতি পদে সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর।
শ







