
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (৫ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দুর্নীতিবাজরা না থাকায় এবার বড় গরুর বিক্রি কম হচ্ছে। আগে দুর্নীতির টাকা থাকায় বড় গরুর চাহিদা বেশি ছিল, এখন সেই অর্থ নেই।”
তিনি আরও বলেন, কোরবানির হাটে ‘উইন-উইন’ পরিস্থিতি দরকার, যাতে ক্রেতা-বিক্রেতা উভয়ে সন্তুষ্ট থাকে। তবে এখন পর্যন্ত ক্রেতারা তুলনামূলকভাবে বেশি খুশি।
একই দিনে কাফরুল থানা ও মিরপুর পিওএম পরিদর্শনের সময় তিনি জানান, পশুবাহী গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট রয়েছে, তবে পুলিশ পরিস্থিতি সামাল দিতে তৎপর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।







