1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিডের অফিস কক্ষের তালা ভেঙ্গে ৩ লাখ টাকা চুরি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিডের অফিস কক্ষের তালা ভেঙ্গে ৩ লাখ টাকা চুরি

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড প্রস্তুত ও বিপণন কোম্পানির অফিস কক্ষের তালা ভেঙ্গে নগদ প্রায় ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) দিনগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটলেও ঘটনা জানাজানি হয় বুধবার সকালে।

জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে বাড়ি যান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহিনুর ইসলাম। গভীর রাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্টিলের তৈরি ছোট আলমিরার ড্রয়ার ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকা নিয়ে যায়। তবে অফিসের অন্য কোনো মালামাল খোয়া যায়নি।

 

ঘটনার পর নৈশপ্রহরী আবুল খায়ের ও আকরাম আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, রাত দুইটার পর তারা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে অফিস কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান।

নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিডের ব্যবস্থাপক শাহিনুর ইসলাম বলেন, রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। অফিস কক্ষের ড্রয়ারে থাকা প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর দুই নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST