1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে রমজান উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মমিনুল হক, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ সাদিকুল ইসলাম, চেম্বারের পরিচালক আব্দুল বারেক, পরিচালক মোঃ শহিদুল ইসলাম,এম কোরাইশী মিলু প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান বক্তা মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি না করা, ওজনে কম না দেওয়া, পঁচা বা বাসি খাবার বিক্রি না করা এবং ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করা সকল ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করে সর্বনিম্ন মুনাফায় ব্যবসা পরিচালনার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।

সভায় জানানো হয়, আগামীকাল দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বাজার তদারকি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST