1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ডিআরইউ সভাপতি নোমানী, সম্পাদক সোহেল - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা!

ডিআরইউ সভাপতি নোমানী, সম্পাদক সোহেল

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।

এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দীপু সারেয়ার, যুগ্ম সম্পাদক মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, আপ্যায়ন সম্পাদক নাইমুদ্দিন, কল্যান সম্পাদক মো. তানভীর আহমেদ। সদস্য নির্বাচিত হয়েছেন মনির মিল্লাত, ইসমাইল হোসেন রাসেল, মহসিন চৌধুরী, তুহিন, কিরন শেখ, আলী ইব্রাহিম।

বুধবার (৩০ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল তাদের নাম ঘোষণা করেন।  নির্বাচনে ১৪৫৭ জন ভোটার ভোট দিয়েছেন।

এর আগে সকাল ৯ টায় সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।

এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মোট ৪৩ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক দায়িত্ব পালন করেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে ছিলেন তিনজন প্রার্থী। তারা হলেন- বর্তমান সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাবেক সভাপতি মুরসালীন নোমানী ও সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

সাধারণ সম্পাদকের পদে প্রতিদ্বন্দিতা করেন ছয়জন। তারা হলেন— সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামিল), মাইনুল হাসান সোহেল ও সাবেক এক নম্বর সদস্য মহিউদ্দিন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST