1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জুলাই সনদে সই শুক্রবার, সংসদ এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জুলাই সনদে সই শুক্রবার, সংসদ এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ সই অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) এ অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।

নিরাপত্তার অংশ হিসেবে সংসদ এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সময়ে সংসদ এলাকায় কোনো ধরনের ড্রোন ওড়ানো যাবে না।

নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, বিএনপি–জামায়াতসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে গত বুধবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক ‘অতি জরুরি’ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, আপনারা যেমন সবাই মিলে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া।

সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা উৎসবমুখরভাবে সেখানে যাব, এই দলিলে সই করব এবং উৎসব করব। সবাই, সারা জাতি এতে শরিক হবে। জাতির জন্য এটি স্মরণীয় হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST