1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জুলাই সনদ আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি: গোদাগাড়ীতে নাহিদ ইসলাম - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জুলাই সনদ আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি: গোদাগাড়ীতে নাহিদ ইসলাম

  • আপডেট করা হয়েছে রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন আর সাহস নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই বার্তা আবার দিতে হবে, আমরা এখনও রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায় না, ঘুমাবে না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা ৬৪ জেলায় যাচ্ছি। এই যাত্রা থামবে না।’
সমাবেশে নাহিদ ইসলাম গোদাগাড়ীর আন্দোলনের প্রশংসা করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে গোদাগাড়ীবাসী ৫ আগস্ট পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে যে সাহস দেখিয়েছিলেন, সেটি বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে বড় ভূমিকা রেখেছে। আপনাদের সাহসিকতা পুরো দেশকে অনুপ্রাণিত করেছে।’
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST