1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চারঘাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা তৈরিতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চারঘাট শাখা। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মডারেটর রাহিদুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন—

ডাকরা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আবুল কালাম আজাদ

নন্দনগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. কামরুজ্জামান

মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শোয়েব আলী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, চারঘাট প্রেসক্লাব সভাপতি ও কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম বাচ্চু, সদস্য জুবায়ের ইসলাম, কালুহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিতর্ক প্রতিযোগিতায় চারঘাট উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের উপস্থাপনায় উঠে আসে— “দুর্নীতি দমন আইন নয়, জনসচেতনতাই মুখ্য”; “দুর্নীতি রোধে সরকারের চেয়ে গণমাধ্যম বেশি কার্যকর”; “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”—এমন নানা গুরুত্বপূর্ণ মত।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও রানারআপ দলের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST